জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের এক বিবৃতিতে ব্যারিসটার সুমন বলেন। সংসদে এতো মানুষের দরকার নাই। তিনশো জন সংসদ সদস্যের জন্য যে সব মানুষ দেখলাম, তাতে আরো কমাইলেও হয়। এখানে তো এতো মানুষের দরকার নাই, এখানে তো আইন বানাইতে হবে। এলাকায় গিয়ে কাজ করতে হবে। আর সতন্ত্র প্রার্থী হিসেবে একটা আইডি কার্ড পাইছি।এই আইডি কার্ড আর যে স্বপথ নিছি আজকে। ব্যক্তি স্বার্থ যাতে আমরা না দেখি। দেশের স্বার্থটা যেনো আমরা সব সময় দেখি। এইটা আমি আমার মায়ের কাছ থেকেই শুনছি যে দেশের জন্য কাজ করতে হবে। আমরা আশা করি যে প্রত্যাশা নিয়ে আমাদের পাঠিয়েছে সংসদে এটা আমরা পুরন করতে পারবো।
তিনি আরো বলেন - নিজের দেশের জন্য, নিজের এলাকার জন্য , ফুটবলের জন্য আর সারা দেশে যে দূর্নীতি। দুর্নীতির জন্য প্রতিবাদ করবো। স্যোশাইল মিডিয়ার পাশাপাশি আমি সংসদেও ভূমিকা রাখতে পারবো। আমি আপনাদের সকলের সাহায্য প্রার্থী দোয়া প্রার্থী। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন- আমাকে সংসদে পাঠাইয়া ভাইবেন না সকল দায়িত্ব আমার। আপনারা যারা ইন্টারভিউ নিচ্ছেন তাঁদের বেশি দায়িত্ব। আমাদেরকে বারবার শ মুখোমুখি দার করানো। আপনারা আবার মাঝে মধ্যে চুপচাপ হইয়া জান। এই চুপচাপ হওয়া যাবেন না।

0 মন্তব্যসমূহ