![]() |
| বাংলাদেশ মেট্রোরেল এর ছবি |
সারাদিন চলবে আজ মেট্রোরেল। উত্তরা থেকে মতিঝিল রুটে সকাল ৭টা ১০মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত সবগুলো স্টেশনে চলাচল করবে মেট্রোরেল। অফপিক আওয়ারে ৭টিও পিক আওয়ারে ৮টি মেট্রো ট্রেন চলাচল করবে পুরো শনিবার দিন জুরে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন ইস্কাটনের প্রবীকল্যাণ ভবনে, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি আরো বলেন যে, এক লাখ তিরিশ হাজার থেকে এক লাখ ষাট হাজার যাত্রী চলাচল করে প্রতিদিন। চালু আছে বর্তমানে ১৬ টি মেট্রোরেল স্টেশন।
বর্তমানে উত্তরা-আগারগাঁও অংশে সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে মেট্রোরেল। আর উত্তরা-মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রো চলছে। ইজতেমার সময় মেট্রোরেলের সময়সূচি সমন্বয় করা হতে পারে বলে জানান তিনি।
.jpeg)
0 মন্তব্যসমূহ