রাজধানীর গুলশান -১ গুলশান শপিং সেন্টার আগামী ৩০ দিনের মধ্যে ভেঙ্গে ফেলতে আদেশ বহাল রেখেছে হাইকোর্টের আপিল বিভাগ। ২২ জানুয়ারি (সোমবার) প্রধান বিচারপতি ওবাদুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। গত বছরে ২৩ জুলাই এই শপিং সেন্টারটি সিলগালা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শপিং সেন্টারটি ভেঙ্গে ফেলতে নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করেন বানী চিত্র ও চলচ্চিত্র নামের দুইটি কোম্পানি। অতঃপর গত ১৩ ডিসেম্বর হাইকোর্ট এক মাসের মধ্যে ভেঙ্গে ফেলতে রাজউক ও সিটি করপোরেশনকে নির্দেশ দেন।
এর আগে ২০২১সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গুলশান শপিং সেন্টারের জরাজীর্ণ ভবন ও অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ভবনটি পরিত্যক্ত বলে ঘোষণা দেয়। ডিএনসিসিকে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

0 মন্তব্যসমূহ