২৫ হাজার কোটি টাকা ছাড়িয়ে দেশের গ্যাস ও বিদ্যুতের বিল। বিপুল অর্থ আদায়ে হিমশিম খেতে হচ্ছে মন্ত্রনালয় কে। প্রায় ২৩ হাজার কোটি টাকা গ্যাসের বকেয়া ও ২ হাজার কোটি টাকার বেশী। সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়েও পাওনা টাকা আদায় করতে পারছে না। তাই প্রধানমন্ত্রীর সাথে কথা বলে হার্ডলাইনে যেতে চায় মন্ত্রনালয়, উচ্চ আদালতে যাওয়ার চেষ্টা করছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, উৎপাদকের কাছ থেকে কিনে বিতরণকারী কোম্পানির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। পেট্রোবাংলার কাছ থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় গ্যাসও কেনে তারা। সেই গ্যাস বিলের বকেয়া ছাড়িয়েছে গেছে ৮ হাজার কোটি টাকা। আবার শিল্প মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান বিসিআইসির কাছে পাওনা দু হাজার কোটি টাকা। হিসেব বলছে, পেট্রোবাংলার ছয় কোম্পানির বকেয়া পড়ে আছে ২৩ হাজার কোটি টাকা। এর মধ্যে তিতাসের ১২ হাজার কোটি টাকার বেশি। আর জালালাবাদ আদায় করতে পারেনি ৪ হাজার কোটি টাকা। বিদ্যুতের বিলও বাকি অনেক। খোদ পিডিবির বকেয়া ৫২৫ কোটি আর পল্লী বিদ্যুতের ৬২৮ কোটি সহ গেল বছরের অক্টোবর পর্যন্ত বাকি বিল দু’হাজার কোটি টাকার ওপরে।
এ বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমরা বকেয়া পরিশোধ করবো। পাওয়ার প্ল্যান্ট মালিকদেরও বিল বাকি। যেহেতু নিজেদের মধ্যে, তাই সমস্যা হবে না। কিন্তু বাইরে যে বিল পড়ে আছে, এটা নিয়ে আমরা বেশ শঙ্কিত।

0 মন্তব্যসমূহ