দেশে বর্তমানে ভোটার সংখ্যা মোট ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন আর নারী ভোটার সংখ্যা মোট নারী ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা মোট ৯২৪ জন।
গত রবিবার (২১ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এ কথা জানায় নির্বাচন ভবনে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। তার মধ্যে নারী ভোটার ৭ লাখ ৬৫ হাজার ৬৯০, পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ এবং তৃতীয় লিঙ্গের ৭৫ জন। তিনি আরো বলেন, আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানান। এবার দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশে সর্বমোট ভোটার ছিলো ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।

0 মন্তব্যসমূহ