হামাস যুদ্ধাদের হামলায় ২৪ জন ইসরায়েলি সেনা নিহত

গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) হামাসের গোরিল হামলার মুখে পরে ২৪ ঘন্টায় ইসরায়েলের ২৪ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েল এর স্থল অভিযানে এটাই এই তিনমাসের যুদ্ধে সর্বোচ্চ প্রাণহানি হয়। গত মঙ্গলবার এ খবর জানিয়েছে জাজিরা ও হারেৎজ।

প্রতিরক্ষা দফতর আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, বাফার জোন লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামাস। হামলায় একটি দ্বিতল ভবন ধসে একই স্থানে প্রাণ হারিয়েছে ২১ জন ইসরায়েলি সেনা সদস্য। তারা সবাই অতিরিক্ত রিজার্ভ সেনা হয়ে লরাই করছিলো গাজা উপত্যকায়। 

ওই দিন অন্য আরেকটি হামলায় প্রাণ গেছে ইসরায়েল এর আরো তিন জন সেনা। এই ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে ইসরায়েল এর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। তিনি আরো বলেন, সেনাদের মৃত্যুর তালিকা বারছে যার ফলে যুদ্ধের পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে পরছে। 

উল্লেখ্য, এই পর্যন্ত ফিলিস্তিনের গাজায় এ পর্যন্ত স্থল অভিযান চালাতে গিয়ে প্রায় ২০০ ইসরায়েলি সেনার প্রাণহানি ঘটেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ