 |
| ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল ফটকের ছবি |
ঢাকার পূর্বাচলে কাল থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ২৮ তম এইআসর উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, পাশাপাশি থাকবে করা নিরাপত্তা। স্টলে স্টলে দেখা যাচ্ছে শেষ মূহুর্তের সাজসজ্জার ব্যস্ততা। বানিজ্য মেলার প্রধান ফটক তৈরি করা হয়েছে, বঙ্গবন্ধু টানেলের আদলে। সাথে তুলে ধরা হয়েছে সরকারের নানামুখী উন্নয়নের কাজ। এ বছরের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ১০ ক্যাটাগরিতে থাকবে ৩০০টি স্টল , ২৩প্যাভিলিয়ান ও ২৭টি ছোট প্যাভিলিয়ান। অত্যাধুনিক শিশু পার্কের ব্যবস্থা রয়েছে এ বছর, রয়েছে ১২ বিদেশি স্টল।
মেলাকে ঘিরে দেওয়া হবে করা নিরাপত্তা। ওয়াচ টাওয়ার, পুলিশ ও সিসি ক্যামেরা সহ থাকছে কন্ট্রোল রুম। স্থানীয় জনপ্রতিনিধি ও ইজারাদারের পক্ষ থেকেও মাঠে থাকবে স্বেচ্ছাসেবক টিম। দর্শনার্থীদের জন্য বিআরটিসির ৫০ টি সাটল বাসের ব্যবস্থা করা হয়েছে। যা রাজধানীর কুড়িল থেকে যাবে মেলায়। মেলায় বড়দের প্রবেশের টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ ও শিশুদের জন্য ২৫ টাকা।
0 মন্তব্যসমূহ